ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জনগণ নির্ভয়ে ভোট দিলে সব অপচেষ্টা ব্যর্থ হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ভোটকেন্দ্রে ব্যাপক ও নির্বিঘ্ন উপস্থিতির মাধ্যমেই যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া সম্ভব—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। তিনি বলেন, জনগণ নির্ভয়ে ভোট দিলে সব অপচেষ্টা ব্যর্থ হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
তারেক রহমান বলেন, নির্বাচনে বিজয়ী হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী—দৃঢ়ভাবে আশাবাদী। আগেও বলেছি, জয় পেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো সব এলাকার পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। তবে গত রাতে কয়েকটি স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয়। তবে আইন-শৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বলে তিনি বিশ্বাস করেন এবং এজন্য বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে