ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভোটকেন্দ্রে প্রশাসনিক দুর্বলতার কথা তুলে ধরলেন আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক: রংপুর-৪ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন ভোট কেন্দ্রে গিয়ে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন এবং প্রশাসনিক দুর্বলতার অভিযোগ তুলেছেন। তিনি প্রশাসনকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আখতার হোসেন রংপুরের ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। এ কেন্দ্রে তার মা ভোট প্রদান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের হেনস্তা এবং নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ দেখা গেছে, যা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন। তিনি প্রশাসনকে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
জয়ের ব্যাপারে আখতার হোসেন বলেন, “শাপলা কলির প্রতি ভোটারদের আস্থা দৃঢ়। রংপুর-৪ আসনের ভোটাররা উন্নয়নের স্বার্থে শাপলা কপি প্রতীককে বেছে নিচ্ছেন। ইনশাআল্লাহ বিশাল ব্যবধানে জয়ী হব।”
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এনসিপি ছাড়াও বিএনপি, জাতীয় পার্টি, বাসদ-মার্কসবাদী, খেলাফত মজলিস, কংগ্রেস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২, যার মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩, পুরুষ ভোটার ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ এবং হিজড়া ভোটার ৩১ জন। জেলায় মোট ৮৭৩ কেন্দ্রে ৪,৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর জেলার ভোটকেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে গোয়েন্দা নজরদারি এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবস্থার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল