ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নিয়ন্ত্রণ কক্ষ থেকে দেশজুড়ে ভোট পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণে পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সেখান থেকে তিনি ভোটগ্রহণের সামগ্রিক চিত্র ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এর আগে সকালে নিজে ভোট প্রদান শেষে রাজধানীর একাধিক কেন্দ্র পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন এবং পরে বাড্ডা হাইস্কুল কেন্দ্র ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ কেন্দ্র ঘুরে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনটি তাঁর জীবনের জন্য অত্যন্ত আনন্দের। তিনি বলেন, এই দিনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো এবং অতীতের দুঃস্বপ্নময় অধ্যায় পেছনে ফেলার সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আজকের দিনকে জাতির জন্য একটি নতুন জন্মদিন হিসেবেও দেখা যেতে পারে। দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে এই দিন উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি মুক্তির দিন এবং একটি নতুন সূচনার প্রতীক।
গণভোটের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সারা বাংলাদেশের চিত্র পাল্টে যেতে পারে। তাই সবাইকে গণভোটে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছেন। একটি নতুন বাংলাদেশ গড়তে গণভোটে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ