ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোট শান্ত থাকলেও উপস্থিতি কম: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: ঢাকা–৮ আসনে ভোটগ্রহণের মধ্যদুপুর পর্যন্ত পরিস্থিতিকে শান্ত ও স্বাভাবিক বলে মূল্যায়ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তবে তিনি জানিয়েছেন, ভোটার উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম থাকায় তিনি হতাশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রগুলোর পরিবেশ মোটামুটি ভালো রয়েছে। তবে এই সময়ে ভোটার উপস্থিতি আরও বেশি হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
পরবর্তী সময়ের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও বাকি সময়ের পরিবেশ কেমন হবে, সে বিষয়ে এখনই কোনো পূর্বাভাস দিতে পারছেন না।
নাসির উদ্দিন পাটোয়ারীর এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষ অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেনি। তিনি দাবি করেন, পোলিং এজেন্ট না থাকার বিষয়টি তার সঙ্গে সম্পৃক্ত নয় এবং এ ধরনের অভিযোগের দায় তিনি নেন না।
নির্বাচনের ফলাফল নিয়ে মির্জা আব্বাস বলেন, তিনি নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারসাজির মাধ্যমে প্রভাবিত ফলাফল হলে তা মেনে নেওয়া হবে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)