ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
আমরা জয়ের ব্যাপারে আশাবাদী: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ও আশাবাদী। তিনি বলেন, দেশের সুন্দর পরিচালনার জন্য যতগুলো আসন দরকার, দল তা আশা করছে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। দুপুর ১টার পর গুলশানে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
জয়ের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী, আলহামদুলিল্লাহ জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা এতটুকু আসন প্রত্যাশা করছি, যেখানে সুন্দরভাবে দেশ পরিচালনা করা সম্ভব হবে।
এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমরা চাই যে সকল রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে পারি। যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমরা চাই সবাই একসাথে কাজ করুক।
তিনি উল্লেখ করেন, ভোটের দিন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। কিছু রাজনৈতিক দল এখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, আমরা চাই না এসব ঘটুক। যারা এসব করছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা হবে, যোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের মালিক জনগণ। তারা যদি বেরিয়ে আসে, ভোট দিয়ে অধিকার প্রয়োগ করে, তাহলে সকল ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।
ফল ঘোষণার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন চেষ্টা করবে দ্রুত ভোটের ফল জনগণের কাছে পৌঁছে দিতে। স্বাভাবিক সময়সীমার মধ্যে ফল ঘোষণা আশা করি।
ভোট দেওয়ার পর তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে সকাল সাড়ে ৯টায় অংশ নেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে। আশা করি সকলে মিলে নতুন গণতন্ত্রের সূচনা করবে।
বৃস্পতিবার ভোটের পরিবেশ সম্পর্কে তিনি জানান, সারা দেশের খবর এখনো পাইনি। গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করেছে। জনগণ তাদের অধিকার প্রয়োগ করে ষড়যন্ত্র রুখবে।
ভোট শেষে তিনি গুলশানের বাসায় কিছু সময় থাকেন এবং বেলা সাড়ে ১১টার দিকে শহরের বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেন। তিনি জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)