ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রের দায়িত্ব পালনকালে পোলিং অফিসার মৃ’ত্যুবরণ’
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোট কেন্দ্রের দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসার অসুস্থ হয়ে মারা গেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলা পরিষদ অডিটোরিয়াম ভোট কেন্দ্র নং–৫১-এ দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন মো. মুজাহিদুল ইসলাম (শিক্ষক, পানিশ্বর ইসলামী ফাউন্ডেশন)। দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। কেন্দ্রে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, অনেক ভোটার নির্ধারিত সময়ের আগে আসছেন এবং কোথাও কোথাও লাইন দীর্ঘ হচ্ছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও ভোট দিতে দেখা গেছে।
এবার ২৯৯টি আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১,৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)