ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পোলিং এজেন্টদের হেনস্থার অভিযোগ তাসনিম জারার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, তার পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তিনি নির্বাচনের সুষ্ঠুতা ও স্বচ্ছতার বিষয়েও প্রশ্ন তুলেছেন।
ডা. তাসনিম জারা বৃহস্পতিবার নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের বলেন, “পোলিং এজেন্ট যারা আছেন, তাদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে। বলা হচ্ছে, তারা ওই কেন্দ্রে ভোটার নয়। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, তার এজেন্টদের নারী–পুরুষ কেন্দ্রের নিয়ম দেখিয়ে বের করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, “বিভিন্নভাবে আমাদের এজেন্টদের হেনস্থা করা হচ্ছে। বলা হচ্ছে ফোন নিয়ে ঢুকতে পারবেন না। অথচ ঢুকলেও ব্যবহার করতে পারবেন না।”
ডা. তাসনিম নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের বের করা হয়েছে, কিন্তু ভেতরে ভোট চলছে। এই প্রক্রিয়ার সুষ্ঠুতা কিভাবে নিশ্চিত হবে, সেটি স্পষ্ট নয়। নিয়ম জানতে চাইলে কাউকে কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে