ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ফুটবল বিশ্বকাপ ২০২৬: নতুন যে ঘোষণা দিলেন রোনালদো
সরকার ফারাবী: সময় এগিয়ে যাচ্ছে, বয়স বাড়ছে, তবু ক্রিশ্চিয়ানো রোনালদোর গতি, দক্ষতা আর প্রতিদ্বন্দ্বিতার মান যেন এখনো আগের মতোই অটুট। তবে এবার নিজেই জানিয়ে দিলেন ফুটবলের এই দীর্ঘ যাত্রা শিগগিরই শেষ হতে যাচ্ছে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ঘোষণা করেছেন, ২০২৬ সালের বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, হ্যাঁ, এটি (২০২৬ বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ হবে। তখন আমার বয়স হবে ৪১ বছর। আমি মনে করি, সেটিই হবে সঠিক সময় থামার।
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে। সেখানে ছয় নম্বর এবং শেষবারের মতো বিশ্বকাপের মাঠে দেখা যাবে এই পর্তুগিজ তারকাকে।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসর-এর হয়ে খেলা রোনালদো ক্লাব ও জাতীয় দল মিলে ইতোমধ্যে করেছেন ৯৫৩টি গোল। এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর গোলসংখ্যা ১৪৩, যা এখনো বিশ্বে সর্বোচ্চ। তাঁর পরবর্তী লক্ষ্য এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা।
সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, শিগগিরই বিদায় নিতে পারেন ফুটবল থেকে। এবার সেই ইঙ্গিতকে স্পষ্ট করে তিনি বলেন, যখন আমি বলেছিলাম ‘শিগগিরই’, তার মানে এক বা দুই বছরের মধ্যেই আমি খেলা ছাড়ব।
তবে এখনো পর্যন্ত পর্তুগাল নিশ্চিত করতে পারেনি ২০২৬ বিশ্বকাপের টিকিট। বৃহস্পতিবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলে রোনালদোর শেষ বিশ্বকাপের স্বপ্ন পূরণ হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত