ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দেশে ফ্যাসিবাদের হিংস্র রূপ মাথাচাড়া দিয়েছে: ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশে ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও দৃশ্যমান হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাস, চোরাগোপ্তা হামলা, ককটেল হামলা সহ নানাভাবে ভয়ংকর দানবতুল্য অপশক্তি আবার মাথাচাড়া দিয়েছে। এই শক্তিকে প্রতিহত করার জন্য জনপ্রশাসনসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা তাদের কৃতকর্মের জন্য কোনোভাবেই ক্ষমা চায়নি। এখন মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিদেশে বসে তারা দেশে সন্ত্রাস উসকে দিচ্ছে। এই অপশক্তির কাছে দেশ, জনগণ ও দেশের সম্পদ গুরুত্বপূর্ণ নয়; বরং দলের স্বার্থই তাদের প্রধান লক্ষ্য। যে দল নির্বিচারে মানুষ হত্যা করে এবং দেশের কোটি কোটি টাকা চুরি করে, সেই মাফিয়া সংগঠনকে তারা আবারো রাজনীতিতে প্রাসঙ্গিক করতে চাচ্ছে। এটা কোনোভাবেই সহ্য করা যাবে না।
রেজাউল করীম আরও বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সম্পূর্ণ সতর্ক ও সজাগ থাকতে হবে। এসব বাহিনীর মধ্যেও পতিত অপশক্তি ঢুকে থাকতে পারে, তাই সতর্কতা অপরিহার্য। এছাড়া, সব রাজনৈতিক দল মিলিতভাবে এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করবে।
চরমোনাই পীর সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটের সময় ইত্যাদি নিয়ে আমাদের মধ্যে রাজনৈতিক মতবৈষম্য থাকলেও, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। তাই আসুন, অপশক্তির যে কোনো প্রলেপকে শক্তভাবে প্রতিহত করি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)