ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
ভারত-বাংলাদেশ সমস্যা নিয়ে যা বললেন শিল্পী অঞ্জন দত্ত
ডুয়া ডেস্ক : বাংলাদেশ-ভারতের অশান্তির কারণে কলকাতা ও ঢাকার শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমনটাই মনে করেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, পরিচালক ও শিল্পী অঞ্জন দত্ত। সোমবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কলকাতা এবং ঢাকার চলচ্চিত্র শিল্পের স্বার্থে বাংলাদেশের সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। দুই দেশেরই বড় একটি বাজার রয়েছে, যা উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অঞ্জন দত্ত আরও জানান, ভারতে যেমন তার একটি বড় ফ্যান ফলোয়িং রয়েছে, তেমনই বাংলাদেশেও তিনি জনপ্রিয়। তিনি বলেন, “রাজনীতি মানুষকে বিভক্ত করে, কিন্তু শিল্প মানুষকে একত্রিত করে।”
তিনি বলেন, “আমি চাই বর্তমান অচলাবস্থার দ্রুত সমাধান হোক। শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে আমাদের বিশাল একটি বাজার রয়েছে, যা উভয় দেশের জন্য খুলে যাওয়ার প্রয়োজন। এতে দুই পক্ষেরই উপকার হবে।”
বাংলাদেশের মানুষের প্রতি তার শ্রদ্ধা জানিয়ে অঞ্জন দত্ত বলেন, “বাংলাদেশে অনেক প্রতিভাবান মানুষ আছেন—চমৎকার চলচ্চিত্র নির্মাতা, থিয়েটার ব্যক্তিত্ব এবং গায়ক। এত সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি শুধুমাত্র রাজনৈতিক কারণে বিসর্জন দেওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, "আমি বরাবরই শিল্পক্ষেত্রে রাজনীতির বিরোধী। রাজনীতি মানুষকে বিভক্ত করে, কিন্তু শিল্প মানুষকে একত্রিত করে।"
এছাড়া অঞ্জন দত্ত অভিনীত ‘এই রাত তোমার আমার’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে, যেখানে তার সহ-অভিনেত্রী হিসেবে থাকছেন অপর্ণা সেন। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি এক বৃদ্ধ দম্পতির সম্পর্কের গভীরতা তুলে ধরবে। এই সিনেমায় কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে অঞ্জন দত্ত বলেন, "পরমব্রতের পরিচালনায় কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি।"
বর্তমান প্রজন্মের পরিচালকদের নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আজকালকার পরিচালকরা প্রযুক্তিগত দিক নিয়ে বেশি চিন্তিত, অভিনয়ের চেয়ে লেন্স এবং ড্রোন শট নিয়েই বেশি ব্যস্ত। এর ফলে অনেক সময় অভিনেতারা অসহায় বোধ করেন।”
পরমব্রত চট্টোপাধ্যায়ের সম্পর্কে তিনি বলেন, “আমি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে ‘দ্য বং কানেকশন’ ছবিতে তাকে কাস্ট করেছিলাম। তারপর সে নিজের পথে এগিয়ে গেছে এবং আরও সাবলীল হয়ে উঠেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে