ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ফিলিস্তিনি ব’ন্দিদের মৃ’ত্যুদণ্ড বিল পাস করল ই’সরাইলি সংসদ

২০২৫ নভেম্বর ১১ ১৬:৫৩:৫৬

ফিলিস্তিনি ব’ন্দিদের মৃ’ত্যুদণ্ড বিল পাস করল ই’সরাইলি সংসদ

আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ফার্স্ট রিডিংয়ে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেওয়া একটি বিল অনুমোদন করেছে। ইসরাইলি সম্প্রচার কর্তৃপক্ষ (কেএএন) জানায়, সোমবার রাতে অনুষ্ঠিত ভোটে ১২০ সদস্যের মধ্যে ৩৯ জন পক্ষে এবং ১৬ জন বিপক্ষে ভোট দিয়েছেন। অধিবেশনের সময় আরব আইনপ্রণেতা আয়মান ওদেহ ও কট্টর-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের মধ্যে তীব্র বাক-বিতণ্ডা হয়, যা প্রায় হাতাহাতিতে রূপ নেয়ার উপক্রম হয়।

বেন-গভিরের নেতৃত্বাধীন কট্টর-ডানপন্থি ‘জিউইশ পাওয়ার’ পার্টি এই বিল প্রস্তাব করে। ভোটের আগে এটি নেসেটের বিভিন্ন কমিটিতে পাঠানো হয়, যাতে দ্বিতীয় ও তৃতীয় পাঠের প্রস্তুতি নেওয়া যায়। খসড়া আইনে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বা বেপরোয়া আচরণের মাধ্যমে ইসরাইলি নাগরিককে হত্যা করলে—যদি তা বর্ণবিদ্বেষ, ঘৃণা বা ইসরাইলকে ক্ষতি করার উদ্দেশ্যে হয়ে থাকে—তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, এবং একবার শাস্তি ঘোষিত হলে তা হ্রাসের কোনো সুযোগ থাকবে না।

বিল পাশ হওয়ার পর মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেন-গভির আনন্দ প্রকাশ করে লেখেন, “জিউইশ পাওয়ার ইতিহাস সৃষ্টি করেছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা পূরণ করেছি। সন্ত্রাসীদের মৃত্যুদণ্ডের আইন ফার্স্ট রিডিংয়ে পাশ হয়েছে।” তবে মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই এই উদ্যোগের নিন্দা জানিয়ে আসছে। তাদের মতে, এই আইন মূলত ফিলিস্তিনিদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এবং এটি ইসরাইলি শাসনব্যবস্থার বৈষম্যকে আরও গভীর করবে।

ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বর্তমানে নারী ও শিশুসহ ১০ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দী আছেন। সেখানে বন্দিরা নির্যাতন, অনাহার এবং চিকিৎসা-অবহেলার শিকার হচ্ছেন, যার ফলে অনেকেই প্রাণ হারাচ্ছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত