ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বাংলাদেশ বনাম ভারত: ম্যাচের মাত্র ৩ মিনিটে ১৮ হাজার টিকিট হাওয়া
সরকার ফারাবী
সিনিয়র রিপোর্টার
সরকার ফারাবী: দেশের ফুটবলে দীর্ঘদিন পর দেখা গেল এক রোমাঞ্চকর দৃশ্য। বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা এবার রূপ নিল বাস্তব উন্মাদনায়। অনলাইনে বিক্রির জন্য নির্ধারিত ১৮ হাজার টিকিট মাত্র তিন মিনিটে বিক্রি শেষ হয়ে গেছে!
ফুটবলপ্রেমীদের তীব্র আগ্রহই এই অভূতপূর্ব ঘটনার পেছনের প্রধান কারণ।
টিকিট বিক্রি শুরু ২টায়, শেষ ২টা ৩ মিনিটে
আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ–ভারত ম্যাচটি। ম্যাচটি নিয়মরক্ষার হলেও, দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টায় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘কুইকেট’–এ টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু চাহিদা এতটাই বেশি ছিল যে, মাত্র তিন মিনিট পরই সব টিকিট শেষ হয়ে যায়। ওয়েবসাইটে তখন ভেসে ওঠে হতাশার বার্তা “Sold Out”।
অনেকে টিকিট কেনার চেষ্টা করেও সফল হতে না পারায়, সামাজিক মাধ্যমে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে।
টিকিটের মূল্যতালিকা: ৫০০ থেকে ৬০০০ টাকা
এই ম্যাচের জন্য ছয় ক্যাটাগরির টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। মূল্য নির্ধারণ করা হয় ৫০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত।
গ্যালারি আসন – ৫০০ টাকা
ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩ – ৩,০০০ টাকা
ভিআইপি বক্স ২ – ৪,০০০ টাকা
ক্লাব হাউস ১ – ৫,০০০ টাকা
রেড বক্স আসন – ৬,০০০ টাকা (সর্বোচ্চ মূল্য)
এছাড়া করপোরেট বক্স এবং স্কাই বক্স– এর টিকিটের মূল্য প্রকাশ করা হয়নি। এসব টিকিটের জন্য বাফুফে জানিয়েছে, আগ্রহীদের [email protected] ঠিকানায় যোগাযোগ করতে হবে।
ম্যাচের গুরুত্ব: মর্যাদার লড়াই
যদিও বাংলাদেশ ও ভারত– দুই দলই ইতোমধ্যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, তবুও এই ম্যাচটি মর্যাদার লড়াই হিসেবেই ধরা হচ্ছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী এই মুখোমুখি লড়াই ঘিরে উৎসাহের পারদ ছুঁয়ে গেছে চূড়ান্তে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট