ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
টানা তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: দশম গ্রেডসহ তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে কর্মবিরতি, বন্ধ রয়েছে ক্লাস। শিক্ষক নেতারা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, প্রয়োজনে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ঢাকায় সমবেত হবেন।
সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে দেখা যায়, শিক্ষকরা পুরো চত্বরজুড়ে অবস্থান করছেন। কেউ গাছের ছায়ায় মাদুর পেতে বসে আছেন, কেউবা গরম রোদে দাবির স্লোগান তুলছেন। শহীদ মিনারের বেদিতে অবস্থান নিয়ে নেতারা বক্তৃতা দিচ্ছেন, আর মাইকে বাজছে দেশপ্রেম ও দাবি বাস্তবায়নের আহ্বান সংবলিত গান ও কবিতা।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে চারটি সংগঠনের সমন্বয়ে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। পরিষদের অন্যতম নেতা মো. মাহবুবর রহমান বলেন, “আমাদের এই আন্দোলন মর্যাদার প্রশ্নে। দশম গ্রেড আমাদের প্রাপ্য। সরকার যদি তা মেনে নেয়, আমরা ক্লাসে ফিরব; না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)