ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
তিন দিনের সফরে ঢাকায় পাকিস্তান নৌবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। সফরের প্রথম দিন রোববার তিনি বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে গিয়ে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছালে অ্যাডমিরাল আশরাফকে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনী প্রধান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং পেশাগত ও প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধিসহ উভয় দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। এ সময় পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে, পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল এবং নৌবাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। একই দিন তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
আইএসপিআর আরও জানায়, সফর চলাকালীন সময়ে অ্যাডমিরাল নাভিদ আশরাফ বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া একই সময়ে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে নোঙর করেছে। জাহাজের অধিনায়কসহ নৌ কর্মকর্তারা বাংলাদেশ নেভাল একাডেমি, নৌ ঘাঁটি ও চট্টগ্রামের দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ‘পিএনএস সাইফ’ জাহাজটি পরিদর্শন করবেন, যা দুই দেশের নৌ সদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।
সফর শেষে পাকিস্তান নৌবাহিনী প্রধান এবং জাহাজ ‘পিএনএস সাইফ’ আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন বলে আইএসপিআর সূত্রে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি