ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কিস্তি না দেওয়ায় একি কাণ্ড: গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেল এনজিও
নিজস্ব প্রতিবেদক :বাগেরহাটের চিতলমারীতে একটি এনজিওর কর্মীদের বিরুদ্ধে ২২ বছর বয়সী গৃহবধূ শ্রাবণী হীরার হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সময়মতো ঋণের কিস্তি পরিশোধ না করায় এনজিওর এক কর্মী পাশবইয়ে আংটির জন্য ৮ হাজার টাকা এবং বদনার জন্য ১ হাজার ৫০০ টাকা জমা করেছেন।
শনিবার (৮ নভেম্বর) শ্রাবণী হীরার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। তবে এনজিওটির কর্মকর্তা ও কর্মচারীরা দাবি করেছেন, গৃহবধূ স্বেচ্ছায় তাদের হাতে স্বর্ণালঙ্কারগুলো তুলে দিয়েছেন।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে কান্নাজড়িত কণ্ঠে শ্রাবণী হীরা বলেন, তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টর (ডিএফইডি) চিতলমারী শাখা থেকে ৪০ হাজার টাকা ঋণ নেন। লাভসহ ৪৫ হাজার ১২০ টাকা পরিশোধের কথা থাকলেও সামান্য টাকা বাকি থাকার কারণে তার স্বামী কাজের জন্য এলাকায় ছিলেন না। এরপর কয়েকটি কিস্তি খেলাপি হওয়ায় গত ২৯ অক্টোবর এনজিও কর্মীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। অফিসে নিয়ে তাকে এবং তার ৩ বছরের কন্যাকে একটি কক্ষে তালাবদ্ধ রাখা হয়। পরে ফিল্ড থেকে ফেরা কর্মীরা জোরপূর্বক শ্রাবণী হীরাকে দিয়ে ২টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে, চাপ প্রয়োগের মাধ্যমে হাতের আংটি, নাকফুল ও পিতলের বদনা নিয়ে ভিডিও ধারণ করেন। এ সময় তার শিশুটি ক্ষুধার জন্য ছটফট করছিল।
ডিএফইডি চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ বলেন, “গৃহবধূ শ্রাবণীর কিস্তি খেলাপি ছিল। নাকফুল নেওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাটি আমরা খতিয়ে দেখব।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান