ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রথম মন্ত্রিসভায় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই রমজানকে সামনে রেখে বিদ্যুৎ সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিশেষভাবে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি জানান, জনগণের বিপুল সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীদের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যে কোনো ধরনের প্রভাব, স্বজনপ্রীতি ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দ্রুত দৃশ্যমানভাবে বাস্তবায়নের পথ নিয়েও দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
নুর বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার ঘোষণার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত করণীয় নির্ধারণের কথা বলা হয়েছে।
নিজ দায়িত্বাধীন খাতের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দেশের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। অতীতে জিয়াউর রহমান শ্রমবাজার সম্প্রসারণে ভূমিকা রেখেছিলেন এবং খালেদা জিয়া-র সময় তা ধারাবাহিকতা পায়। মাঝখানে নানা কারণে কিছু বাজার সংকুচিত হয়েছে। এসব বাজার পুনরায় চালু করতে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর করলে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে—এ প্রস্তাবও তিনি বৈঠকে উত্থাপন করেছেন।
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে আগামী সময়ের জন্য একটি ১৮০ দিনের কর্মপরিকল্পনা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর