ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদের আগেই সংরক্ষিত আসনের নির্বাচন শেষ করতে চায় ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় পবিত্র রমজান মাসের মধ্যেই এই নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন করার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে ঈদের ছুটির আগেই নারী জনপ্রতিনিধি নির্বাচনের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করতে চায় কমিশন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই পরিকল্পনার কথা জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “সংসদের নারী সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই আমরা। এছাড়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে করা হবে।”
আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট আয়োজন বাধ্যতামূলক। আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারেই এই ৫০টি আসন বণ্টন করা হয়। এক্ষেত্রে দশমিক ৫ বা তার বেশি অংশকে একটি আসন হিসেবে ধরা হয়। স্বতন্ত্র প্রার্থীরা এককভাবে কোনো সংরক্ষিত আসন পান না।
এবারের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ২০৯টি আসন নিয়ে বিএনপি সংরক্ষিত আসনের বড় একটি অংশ পাবে। এছাড়া ৬৮টি আসন পাওয়া জামায়াতে ইসলামী এবং ৬টি আসন পাওয়া এনসিপিও আনুপাতিক হারে আসন লাভ করবে। জোট ও দলগত অবস্থান অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিস (২টি আসন), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বিজেপি, গণসংহতি ও খেলাফত মজলিসের (প্রত্যেকে ১টি আসন) অনুকূলেও নির্দিষ্ট হিসেব কাজ করবে। তবে জাতীয় পার্টিসহ বাকি ৪১টি দল কোনো আসন না পাওয়ায় তারা সংরক্ষিত আসনের দৌড়ে থাকছে না।
প্রক্রিয়া অনুযায়ী, দলগুলো তাদের মনোনীত নারী প্রার্থীদের তালিকা কমিশনের কাছে জমা দেবে। এই তালিকা অবশ্যই দলীয় ফোরামে অনুমোদিত হতে হবে। অনুমোদিত তালিকার বাইরে কারোরই এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ইসি জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে রমজানের পবিত্রতা ও উৎসবের মেজাজ বজায় রেখেই নির্বাচন সম্পন্ন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ