×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

সরকারের বিনিয়োগের প্রধান লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি করা: অর্থমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৭:১৭:২৭

সরকারের বিনিয়োগের প্রধান লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি করা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ক্ষতি করে বা অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে এমন কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে না—স্পষ্ট করে জানালেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের বিনিয়োগের প্রধান লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক অগ্রগতির সুফল শুধু পরিসংখ্যানে নয়, প্রতিটি পরিবারের জীবনে পৌঁছাতে হবে। ৫ আগস্টের পর মানুষের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে এবং প্রত্যাশাও অনেক বেড়েছে—এই বাস্তবতা বিবেচনায় নিয়েই নীতিনির্ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে প্রকৃত অর্থে বদলে দিতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।

অর্থমন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠান নানা কারণে দুর্বল বা অকার্যকর হয়ে পড়েছে, সেগুলোকে পুনরায় সক্ষম করে তুলতে হবে। একই সঙ্গে কোনো গোষ্ঠীভিত্তিক পৃষ্ঠপোষকতার অর্থনীতি নয়, বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, দুর্নীতি দেশের বড় বাধাগুলোর একটি এবং উন্নয়নের স্বার্থে তা কঠোরভাবে দমন করতে হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত