ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি: কৃষি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে দেশের অর্থনীতির মূলভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি জানান, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এই তিন খাতের উন্নয়ন ঘটালে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী ও টেকসই হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ বরফে ঢাকা থাকার পরও উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ বাংলাদেশে বারো মাস ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। অনুকূল আবহাওয়া ও উর্বর জমি আমাদের বড় সম্পদ। দেশের উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, মাছ ও ভাত বাঙালির খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীর যেখানেই বাঙালি থাকুক, ভাত-মাছের স্বাদ খোঁজেন। এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।
মন্ত্রী বলেন, অভিজ্ঞ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশকে কৃষি উৎপাদনে বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে হবে। সরকার জনকল্যাণে আন্তরিক এবং দেশের আবহাওয়া ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা বিশাল।
তিনি যোগ করেন, সরকার সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত। তবে কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। দুর্নীতিমুক্ত ও পেশাদারিত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করে সম্মিলিতভাবে কাজ করলে নতুন ইতিহাস সৃষ্টি সম্ভব।
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের প্রত্যাশা অনেক বেশি। অতীতে যে সীমাবদ্ধতা ছিল, তা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, দেশের খাল-বিল, নদী-নালা ও জলাশয় মৎস্যসম্পদের মূল ভাণ্ডার। কিন্তু অনেক জলাশয় দখল বা ভরাট হয়েছে। এগুলো চিহ্নিত করে পুনরুদ্ধার ও সংরক্ষণে উদ্যোগ নিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তারা দায়িত্ব সঠিকভাবে পালন করলে মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। পারস্পরিক বোঝাপড়া ও সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। ভবিষ্যতে সেক্টরভিত্তিক বৈঠকের মাধ্যমে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়নের আশা প্রকাশ করেন তিনি।
এ সময় মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত