ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
'রমজানের পরে বিদ্যুৎ খাতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে'
নিজস্ব প্রতিবেদক: নতুন দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ-জ্বালানি খাতকে পুরোপুরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রমজান ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি ঠিকভাবে পরিচালনা করাই তাঁর কাছে অগ্রাধিকার বলে তিনি জানিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “রমজান ও সেচ মৌসুম পার হওয়ার পর বিদ্যুৎ-জ্বালানি খাতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। এই সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ।”
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের সকল কার্যক্রম ও অবকাঠামো পরীক্ষা করে দেখছেন। চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে, বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিপ্পা) জানিয়েছে, রমজান শুরুর আগে তাদের ৬০ শতাংশ বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে না। এ প্রসঙ্গে মন্ত্রী মন্তব্য করেন, “যদি বিপ্পা নেতারা এমন দাবি করেন, তা নতুন সরকারকে ব্ল্যাকমেইল করার শামিল হবে।”
মন্ত্রী আশা প্রকাশ করেন, সংবেদনশীল সময়ে দেশের বিদ্যুৎ সরবরাহ সুষ্ঠুভাবে বজায় রাখতে তিনি এবং তার দপ্তর প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত