ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পুনর্বিবেচনার আবেদন করতে তারেককে অনশন ভাঙার পরামর্শ সচিবের
নিজস্ব প্রতিবেদক: আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আম জনতার দলের নিবন্ধনের বিষয়ে পুনর্বিবেচনার আবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি অনশনরত দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে আইনি পথে পুনর্বিবেচনা আবেদন করার জন্য উৎসাহ দিয়েছেন।
রোববার নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা যে আইনগত পদক্ষেপ নিতে পারি, তা ইতোমধ্যেই চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন দলের পক্ষ থেকে আপিল বা সংশোধন করা হলে তা অবশ্যই গ্রহণযোগ্য। আবেদন করার পর কমিশন বিবেচনা করবে। তাই অনশন ভাঙে আইনগত প্রক্রিয়ার দিকে এগোতে হবে।”
সিনিয়র সচিব আরও জানান, আপিলটি নির্বাচন কমিশনের কাছে বা সচিবালয়ে করা যাবে। সময়সীমা নির্ধারণ করা হয়নি, তাই আবেদনকারী চাইলে এখনই বা আগামীকালও আপিল করতে পারেন। তিনি বলেন, “আইনের বাইরের বিষয়গুলো কমিশন পরে দেখবে। আবেদন করলে কমিশন সেটা বিবেচনা করবে, সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী সময়ে। মূল বক্তব্য হচ্ছে, সীমাবদ্ধতার মধ্যে না আটকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধান করা।”
এর আগে গত মঙ্গলবার বিকেলে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান দলের নিবন্ধনের দাবিতে ইসি ভবনের সামনে অনশন শুরু করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)