ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডে পদোন্নতি যৌক্তিক নয়: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে পদোন্নতির দাবি যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা অধ্যাপক বলেন, বেশিরভাগ শিক্ষকই মনে করেন, দশম গ্রেডে পদোন্নতির এই দাবি যৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের ইতিমধ্যেই দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় একবারে ১৩ থেকে দশম গ্রেডে উন্নীত করা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি যাতে তারা কমপক্ষে এগারতম গ্রেড (১১তম) পেতে পারেন। তাই এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়।
তিনি আরও জানান, পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নীতি অনুযায়ী শতভাগ নয়, বরং ৮০ শতাংশ পদোন্নতি দেওয়া হবে এবং বাকি ২০ শতাংশ নতুন নিয়োগের জন্য সংরক্ষিত থাকবে।
সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক, সহশিক্ষা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ