ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে আলোচনার আগ্রহী ইরান: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগের কারণে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে ইরান আলোচনার পথে আগ্রহী এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার তিনি বলেন, তিনিও ইরানকে সুবিধা দিতে চান এবং এ জন্য আলোচনার সুযোগ খোলা রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরান জানতে চেয়েছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব কি না। তাদের ওপর অত্যন্ত কঠোর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, যা পরিস্থিতিকে কঠিন করেছে। আমি বিষয়টি শোনার জন্য উন্মুক্ত এবং আলোচনায় অংশ নিতে রাজি।”
ট্রাম্প বলেন, পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, যদিও তেহরান বারবার দাবি করেছে, এ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পারমাণু চুক্তি থেকে সরে আসে এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। চলতি বছরে জুনে ইসরাইলও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রও সমর্থন করে। ট্রাম্প দাবি করেছেন, ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, যদিও ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্ট নয়।
তিনি আরও বলেন, অতীতে ইরান মধ্যপ্রাচ্যের ‘ত্রাস’ হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে তাদের ‘পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা’ নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পুনরায় আহ্বানও জানানো হয়েছে। আলোচনার লক্ষ্য, ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করবে এবং বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট