ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর হামলা, আমীর খসরুর তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গণসংযোগকালে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত শুরু করে ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে প্রার্থীর ওপর এই হামলার ঘটনা ঘটানো হতে পারে।
ওইদিন সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদের চাইল্লাতলী এলাকায় হামলার সময় গুলিতে আহত হন এরশাদ উল্লাহ। এ সময় আরও কয়েকজন আহত হন এবং সরওয়ার বাবলা নামে একজন নিহত হন। হামলার পরপরই স্থানীয় নেতাকর্মীরা প্রার্থীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের