ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অক্টোবর মাসের বেতন-ভাতার আপডেট জানাল মাউশি
নিজস্ব প্রতিবেদক :বেসরকারি স্কুল-কলেজে কর্মরত প্রায় ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর অক্টোবর মাসের বেতন প্রদানের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এরপর বেতনের শিট বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়, যেখানে থেকে অন্যান্য ব্যাংকে চেক হস্তান্তর করার মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা জমা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সূত্র জানিয়েছে, জিও জারি হওয়ার পর গতকালই তারা বেতন ছাড়ের জন্য বাংলাদেশ ব্যাংকে তথ্য পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে চেক অন্যান্য ব্যাংকে পাঠানো হলে শিক্ষকরা আজ বুধবার (৫ নভেম্বর) তাদের অক্টোবর মাসের বেতন-ভাতা পেতে পারেন। কোনো কারণে যদি আজ বেতন না পৌঁছায়, তবে আগামীকাল বৃহস্পতিবার তা নিশ্চিতভাবে পৌঁছে যাবে।
প্রতিষ্ঠান প্রধান প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয় এবং চূড়ান্ত অনুমোদনের পরে বেতন-ভাতা ব্যাংকে প্রেরণ করা হয়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সময়মতো প্রদানের জন্য সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে বেতন-ভাতার প্রক্রিয়াকরণ এখন আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক