ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
জোটের বিষয়ে যা জানালেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন যে, তাঁদের দল কোনো রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়নি এবং ভবিষ্যতেও তারা জোট করবেন না। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সমমনা দলগুলোর সঙ্গে তাঁরা 'নির্বাচনি সমঝোতা' করবেন। তৃতীয় মেয়াদে দলের আমির নির্বাচিত হওয়ার পর দুদিনের সাংগঠনিক সফরে সিলেটে পৌঁছে বুধবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে নির্বাচন অনুষ্ঠিত না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "কাজেই আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেবো।" এ সময় তিনি দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট নিয়ে জামায়াতের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান তৃতীয় মেয়াদে দলের আমির নির্বাচিত হওয়ার পর তাঁর দুদিনের সাংগঠনিক সফরের শুরুতে বুধবার সকালে সিলেটে পৌঁছান। দলীয় নেতাকর্মীরা তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ