ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বিপিএলের ৫ দল চূড়ান্ত, বাদ পড়লো বরিশাল ও কুমিল্লা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য ৫টি দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে বরিশাল ও কুমিল্লা, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিসিবির নাভানা টাওয়ারে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠান দল পেতে আবেদন করেছিল। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিল বিসিবি। পরবর্তীতে চিটাগং কিংস এবং মাইন্ড ট্রি খুলনা টাইগার্স-সহ তিনটি প্রতিষ্ঠানকে প্রাথমিক তালিকা থেকে বাদ দেওয়া হয়। তবে দেশ ট্রাভেলস টিকে গেলেও, শেষ পর্যন্ত কুমিল্লা ও বরিশালকে বাদ দিয়ে রংপুর রাইডার্স, সিলেট ইউনাইটেড, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী স্টার ও চট্টগ্রাম এই ৫টি দলকে চূড়ান্ত করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, চলতি মাসের ১৭ তারিখ প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ১৯ জানুয়ারি এবং শেষ হতে পারে ১৬ ফেব্রুয়ারি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)