ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জামায়াতের প্রার্থী তালিকা ঘোষণার সময় জানালেন শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা শিগগিরই ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনটি জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা প্রায় এক বছর আগেই আঞ্চলিক পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটি সময়মতো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে। যেহেতু আমরা একা নির্বাচন করছি না, বরং বৃহত্তর ঐক্যের ভিত্তিতে এগোবো—তাই দেশ ও জাতির স্বার্থ বিবেচনায় যথাসময়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতেই পারে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মতবিরোধ যেন বিভাজনে রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
দলের আমির হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ার বিষয়ে তিনি বলেন, আমি নির্বাচিত হইনি, বরং সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্বের ভার দিয়েছেন। এ দায়িত্ব অত্যন্ত ভারী—দেশ ও দ্বীনের কল্যাণে তা যেন সঠিকভাবে পালন করতে পারি, এজন্য দোয়া ও সহযোগিতা চাই।
এসময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানান তিনি।
উল্লেখ্য, ওমরাহ পালনের উদ্দেশে গত ১৯ অক্টোবর সৌদি আরবে যান জামায়াত আমির। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে