ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ, পুনর্গণনার দাবি জামাতের
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনে ভোটের ফল স্থগিত ও পুনর্গণনা ছাড়াও আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের জনগণ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আশা করেছে। কিন্তু নির্বাচনের দিন অনেক ক্ষেত্রেই জালিয়াতি, কারচুপি ও ভোটপ্রদানের বাধা সৃষ্টি হয়েছে। এজেন্টদের বের করা, ভোট কেন্দ্রগুলিতে বিশৃঙ্খলা তৈরি করা এবং বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “প্রায় ৩০টি আসনে আমরা এমন চরম অব্যবস্থাপনা এবং ভোট জালিয়াতির প্রমাণ পেয়েছি। নির্বাচনের ফলাফলের কাগজে ওভাররাইটিং, ঘষামাজা এবং কাটাকাটি হয়েছে। নির্বাচনের দিনই আমরা তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। কিছু আসনের ফলাফল দ্রুত প্রকাশিত হলেও ইচ্ছে করে কিছু আসনে ফলাফল প্রকাশ করা হয়নি।”
তিনি আরও বলেন, “যেসব আসনে নির্বাচনী আচরণবিধি মানা হয়নি, সেখানে আমরা স্থানীয় রিটার্নিং অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। ভোট পুনর্গণনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। নির্বাচন কমিশনকেও বিষয়টি জানানো হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
নির্বাচন-পরবর্তী সময়ে কর্মী ও সমর্থকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, “আমাদের সমর্থক, এজেন্ট এবং কিছু ক্ষেত্রে মহিলাদের ওপর শতাধিক হামলার ঘটনা ঘটেছে। এগুলো নিয়মিতভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সহিংসতার কারণে কিছু মানুষ গুরুতর আহত বা মৃত্যুবরণ করেছেন।”
এ সময় তিনি বলেন, “নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে। নতুন বাংলাদেশে সহিংসতামুক্ত পরিবেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী