ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘জাতীয় ভ্যাট সপ্তাহ’ নিয়ে এনবিআরের নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিবছরের মতো এবারও ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ পালন করবে। এই উদযাপন উপলক্ষে এনবিআর চেয়ারম্যানকে সভাপতি করে একটি ৯ সদস্যের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন করবে। এই উদযাপনকে সফল করতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করে একটি ৯ সদস্যের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন কাস্টমস: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য, কাস্টমস: রপ্তানি, বন্ড ও আইটি, কর নীতি, কাস্টমস: নীতি ও আইসিটি, মূসক বাস্তবায়ন ও আইটি শুল্ক ও ভ্যাট প্রশাসন, মূসক নীতি, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরের সদস্য পদমর্যাদার কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ভ্যাট সিস্টেমকে সামগ্রিকভাবে অনলাইন করা এবং জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষে মাঠ পর্যায়ে করদাতাদের নিবন্ধন, রিটার্ন, ই-পেমেন্ট, ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণ ও চালানপত্র ইস্যু ইত্যাদি ক্ষেত্রে সার্কেল, বিভাগ ও কমিশনারেট থেকে সরাসরি বিশেষ সেবা দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য ২০১১ সাল থেকে জাতীয় ভ্যাট দিবস উদযাপন করা হচ্ছে। পূর্বে প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস পালিত হতো। ২০১৩ সাল থেকে দিবসের পাশাপাশি ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল