ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
লঘুচাপের প্রভাবে সারাদেশে বজ্র-বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: দেশের সব বিভাগের আকাশ মেঘলা থাকতে পারে এবং আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে রবিবার সকালে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
পূর্ববর্তী রিপোর্টে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে গেছে এবং তা বিশেষ কোনো প্রভাব ফেলছে না।
তবে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মায়ানমারের উপকূলীয় এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি মায়ানমার ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় অগ্রসর হতে পারে। এর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ১৬৪ মিলিমিটার, এবং ঢাকায় এ সময়ের মধ্যে ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)