ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
তারেক রহমানের উপহার পৌঁছেছে ইমাম-খতিব ও শিক্ষকের হাতে
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৫০০ মসজিদের ইমাম, খতিব ও মাদরাসা শিক্ষকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নামাজের উপহার বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে প্রধান ভূমিকা পালন করেছেন জেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।
শনিবার সকালে বসুরহাটের মেট্রো টাওয়ারে মেট্রো ফাউন্ডেশনের আয়োজন করা অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, “ইমামরা সমাজের নেতা, আর শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার দিয়ে সম্মান জানানো হলো।”
তিনি আরও বলেন, “এই সম্মানিত ব্যক্তিরা কোনো নির্দিষ্ট দলের সদস্য নন। তবে তারা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অতীতের মতো তারা যেন কথা বলতে বা কাজ করতে বাধ্য না হন, সেই জন্য এই আয়োজন।”
পরবর্তীতে উপস্থিত ইমাম, খতিব ও শিক্ষকদের হাতে একে একে জায়নামাজ, লুঙ্গি ও পাঞ্জাবি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়।
বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদের হেলালী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, সদস্য একরামুল হক মিলন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাহার, সাবেক সাধারণ সম্পাদক অবু তোয়াহা, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাশেম, উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা আইয়ুব আলী, বামনী আছিরিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্বাস আলী ও মাওলানা আলাউদ্দিন প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো