ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
যেকোনো ঘটনায় বিএনপিকে দায়ী করা অভ্যাসে পরিণত হয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশে কোনো অঘটন ঘটলেই তার দায় বিএনপির ওপর চাপানো এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সমাজবিরোধী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি কেউ দলের নাম ব্যবহার করে এমন অপরাধ করে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান— সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে, কারণ একটি অসত্য সংবাদ সমাজে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, যে-ই সমাজবিরোধী কাজে জড়িত হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু সরকার সে বিষয়ে তেমন ব্যবস্থা নিচ্ছে না, বরং তাদের মধ্যে ঢিলেঢালা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপি নেতা উদাহরণ হিসেবে উল্লেখ করেন, রাউজানে অস্ত্রসহ কিছু সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পর কয়েকটি গণমাধ্যমে তাদের বিএনপির কর্মী বলা হয়েছে— যা ভিত্তিহীন। তিনি বলেন, রাউজানে কিছু সিনিয়র নেতার বিরুদ্ধেও নানা অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও বিএনপিকে জড়ানো দুঃখজনক।
গত ১৫ বছর ধরে দলের আন্দোলন ও সংগ্রামের কথা তুলে ধরে রিজভী বলেন, অত্যাচার-অবিচার থেকে মুক্তির জন্য বিএনপি লড়াই করেছে। জুলাই-আগস্টে আন্দোলন নতুন গতি পেয়েছে। যদিও মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে, তবু আতঙ্ক কাটেনি।
আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে দৃশ্যমান উন্নতি নেই। নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশ্ববাজারে গমের দাম কমলেও দেশে তা বেড়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব— তা ব্যর্থ হলে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)