ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
আজ রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির কারণে অনেক সময় সড়কে যানজট ও ভোগান্তির মুখে পড়তে হয় নগরবাসীকে। তাই বাইরে বের হওয়ার আগে আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর খবর জেনে নেওয়া জরুরি।
শনিবার (১ নভেম্বর) দিনের শুরুতেই রাজধানীর উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি নিচে তুলে ধরা হলো—
জামায়াত নেতা মুজিবুরের কর্মসূচিসকাল সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শাহবাগ চত্বরে (জাতীয় জাদুঘর সংলগ্ন) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
উপদেষ্টা আসিফের মাহমুদের কর্মসূচি আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে সকাল সাড়ে ৯টায় ‘৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদ্যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জামায়াত আমিরের কর্মসূচি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রথম অ্যালামনাই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অনলাইনে সবার উদ্দেশে ভিডিও পর্দায় প্রধান মেহমান হিসেবে দিকনির্দেশনা পেশ করবেন। অন্যান্যদের মধ্যো উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান।
এফডিসিতে কর্মসূচিঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সকাল সাড়ে ১০টায় জুলাই সনদ বাস্তবায়নে করণীয় নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন।
মির্জা ফখরুলের কর্মসূচি জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা দলের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ