ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
'রই রই বিনালে'র মাধ্যমে জুবিন গার্গের শেষ ইচ্ছা পূরণ
বিনোদন ডেস্ক: সংগীতের পাশাপাশি চলচ্চিত্র জগতেও সক্রিয় ছিলেন প্রয়াত শিল্পী জুবিন গার্গ। তার মৃত্যুর পর সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত শেষ সিনেমা— ‘রই রই বিনালে’। প্রিয় শিল্পীর স্মৃতিকে ধরে রাখতে আসামের প্রেক্ষাগৃহগুলোতে এই চলচ্চিত্রটি দেখার জন্য টিকিটের ব্যাপক চাহিদা দেখা গেছে, এবং ভক্তরা তার স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হচ্ছেন। সিনেমাটি দেখতে দর্শকদের এই উন্মাদনার মধ্যেই জুবিনের নিজের হাতে লেখা একটি আমন্ত্রণপত্র নিয়েও আলোচনা শুরু হয়েছে।
জুবিন গার্গের অভিনীত এই অসমিয়া চলচ্চিত্রটি ৩১ অক্টোবর (শুক্রবার) ভারতের ৪৬টি শহরে মুক্তি পেয়েছে। মুক্তির আগে জুবিনের হাতে লেখা যে আমন্ত্রণপত্রটি ভাইরাল হয়েছে, তাতে তিনি অনুরাগীদের উদ্দেশে লিখেছিলেন, ‘একটু অপেক্ষা করুন। আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। তোমরা এসে যাবে কিন্তু। ভালোবাসা নিও– ইতি তোমাদের জুবিনদা।’
জুবিনের মৃত্যুর মাত্র কয়েক দিন আগে পরিচালক রাজেশ ভুঁইয়ার সঙ্গে বসে তিনি নিজেই সিনেমার প্রচার কৌশল সাজিয়েছিলেন। জুবিনের শেষ ইচ্ছা পূরণ করতেই টিম ‘রই রই বিনালে’ তার হাতে লেখা এই চিঠিটি প্রকাশ করেছে।
জানা গেছে, জুবিন গার্গ তার আগের দুটি সিনেমার (মিশন চায়না ও কাঞ্চনজঙ্ঘা) মতোই এটি নিয়েও হাই-ভোল্টেজ প্রচার করতে চেয়েছিলেন। তার ইচ্ছানুযায়ীই এই সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পেয়েছে। গত তিন বছর ধরে জুবিন এই সিনেমাটি নিয়ে পরিশ্রম করেছিলেন। এর কাহিনি ও গানও তার নিজস্ব সৃষ্টি। ছবিতে তাকে একজন অন্ধ গায়কের চরিত্রে দেখা যাবে।
‘রই রই বিনালে’র প্রযোজকেরা জানিয়েছেন, সিনেমাটি আসামের ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দর্শকদের ভিড় সামলাতে হল মালিকেরা কয়েকটি প্রেক্ষাগৃহে রাত ১২টা ও সকাল ৬টায় অতিরিক্ত প্রদর্শনীরও ব্যবস্থা করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত