ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শাপলা ও শাপলা কলি ভিন্ন প্রতীক, কারও চাপে যুক্ত হয়নি: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শাপলা ও শাপলা কলি দুটি আলাদা প্রতীক এবং এদের মধ্যে পার্থক্য রয়েছে। 'শাপলা কলি' প্রতীকটি কোনো রাজনৈতিক চাপ বা প্রভাবে নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত করা হয়নি; বরং কমিশন প্রয়োজন মনে করায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক, চেয়ারম্যানদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে।
ন্যাশনাল ক্রাইসিস পার্টির (এনসিপি) চাপে শাপলা কলি প্রতীকটি তালিকায় যুক্ত করা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব দৃঢ়তার সঙ্গে বলেন, "কমিশন মনে করেছে তাই যুক্ত করেছে।"
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে