ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রাহুল গান্ধী
‘ইন্দিরা গান্ধী নারী হয়েও মোদির চেয়ে বেশি সাহসী ছিলেন’
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহস নিয়ে আবারও মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নারী হওয়া সত্ত্বেও মোদির চেয়ে বেশি সাহসী ছিলেন। রাহুল গান্ধী আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইন্দিরা গান্ধী যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে বাংলাদেশকে সহায়তা করেছিলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে 'খুনি' বলাসহ বিভিন্নভাবে অপমান করেছেন। এর প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী গতকাল মোদিকে আহ্বান জানান যেন তিনি সাহস করে ট্রাম্পকে এসব অপমানের জবাব দেন। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি মোদিকে 'ভিতু' হিসেবে অভিহিত করে বলেন, ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ তোলার ক্ষমতাই মোদির নেই।
বিহারের নালান্দাতে এক জনসভায় রাহুল গান্ধী বলেন, "বাংলাদেশের ১৯৭১ সালের যুদ্ধের সময়, যুক্তরাষ্ট্র তার বিমান ও নৌবাহিনীকে পাঠিয়েছিল ভারতকে ভয় দেখাতে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মার্কিনিদের বলেছিলেন, 'আমরা আপনাদের নৌবাহিনীকে ভয় পাই না। আপনারা যা করার করুন। আমরাও যা করার করব'।"
তিনি আরও বলেন, "ইন্দিরা গান্ধী ছিলেন একজন নারী। কিন্তু এই ব্যক্তির চেয়ে তার বেশি সাহস ছিল। নরেন্দ্র মোদি একজন ভিতু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে দাঁড়ানোর ক্ষমতা তার নেই। আমি চ্যালেঞ্জ করলাম: নরেন্দ্র মোদির যদি সাহস থাকে তাহলে তিনি যেন বিহারের যে কোনো মিটিংয়ে বলেন ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার করছেন।" রাহুল মোদিকে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে চ্যালেঞ্জ জানান।
অন্যদিকে, গতকাল দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প বলেন, ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন এবং এ সময় মোদিকে তিনি 'খুনি' হিসেবেও অভিহিত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে