ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এবার তুরস্কে ক্ষেপণাস্ত্র চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তুরস্কের ভাষ্য অনুযায়ী, পশ্চিমা সামরিক জোট ন্যাটো–র আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি বুধবার তুর্কি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে এগোচ্ছিল। এর আগেই সেটিকে শনাক্ত করে ভূপাতিত করা হয়।
এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সনাক্ত করে আঘাত হানে। ফলে সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই অকেজো হয়ে যায়।
এদিকে পৃথক ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–র রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী, বুধবার রাত থেকে তেহরানে তিন দিনব্যাপী শোকানুষ্ঠান শুরুর কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে অনুষ্ঠানস্থলে প্রস্তুতির চিত্রও দেখা যায়। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি আয়োজকদের বরাতে জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় আপাতত অনুষ্ঠান পেছানো হয়েছে। নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
সরকারি এক কর্মকর্তা বলেছেন, লজিস্টিক জটিলতা এবং বিভিন্ন প্রদেশ থেকে আগত মানুষের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে এক বৈঠকের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন বলে জানানো হয়। তার মৃত্যুর পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
ওই হামলায় কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তেহরানের দাবি। এর প্রতিক্রিয়ায় ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে। এই অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে ইরান জানিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি