×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বৈঠক

২০২৬ মার্চ ০৫ ১৭:২০:০৮

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বৈঠক

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা প্রসঙ্গেও বিস্তারিত মতবিনিময় করেন তারা। উভয় পক্ষই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ককে ভবিষ্যতে আরও সম্প্রসারণ করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুদেশের জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত