ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মাইলস্টোনের সেই শিক্ষিকা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে সমাজসেবা ও জনসেবায় বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরী।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হবে।
স্বাধীনতা, গণতন্ত্র ও নারীশিক্ষায় অবদানের জন্য (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বীকৃতি পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং (মরণোত্তর) মেজর মোহাম্মদ আবদুল জলিল।
বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় বিশেষ অবদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুরস্কার পাচ্ছে। সাহিত্যে (মরণোত্তর) স্বীকৃতি পাচ্ছেন ড. আশরাফ সিদ্দিকী।
সংস্কৃতিতে অবদানের জন্য সম্মানিত হচ্ছেন এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও (মরণোত্তর) বশির আহমেদ। ক্রীড়ায় অবদানের জন্য জোবেরা রহমান (লিনু) নির্বাচিত হয়েছেন।
পল্লী উন্নয়নে ভূমিকার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পুরস্কার পাচ্ছে। সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য (মরণোত্তর) ডা. জাফরুল্লাহ চৌধুরী, এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, মো. সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র এবং (মরণোত্তর) মাহরিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
জনপ্রশাসনে (মরণোত্তর) কাজী ফজলুর রহমান, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া সম্মাননা পাচ্ছেন। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) পুরস্কার পাচ্ছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব