ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবির অধ্যাপক ড. মাহবুবুর রহমানের ইন্তেকাল
মো: আবু তাহের নয়ন :দেশের লোক প্রশাসন ও শিক্ষাক্ষেত্রে অমোঘ ছাপ রেখে ঢাবি’র লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুর রহমান আজ সকালে ঢাকায় মৃত্যুবরণ করেছেন।ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন । তার প্রয়াণের খবরে লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা ইউনিভার্সিটি পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপা) মহাসচিব এ এ এস এম হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করে জানান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান ছিলেন এক অকৃত্রিম শিক্ষাবিদ, যিনি শিক্ষাক্ষেত্র ও মানবতার কল্যাণে তার জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর সততা, আদর্শ ও উদারচেতনা বহু শিক্ষার্থী ও গবেষককে প্রেরণা জুগিয়েছে।
শুধু একজন শিক্ষক হিসাবেই নয়, অধ্যাপক ড. মাহবুবুর রহমান ছিলেন বাংলাদেশের লোক প্রশাসন গবেষণার অন্যতম পথিকৃৎ। লেখালেখি, গবেষণা ও শিক্ষাব্যবস্থার পাশাপাশি তিনি বহু তরুণ লেখক ও গবেষকের অনুপ্রেরণার উৎস ছিলেন। তাঁর অনন্য অবদান ও মানবিক দৃষ্টিভঙ্গি তাকে শিক্ষাক্ষেত্রে এক স্বতন্ত্র মর্যাদা দিয়েছে।
লোক প্রশাসন বিভাগে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শিক্ষক, শিক্ষার্থী ও কল্যাণমনা ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। অধ্যাপক ড.মাহবুবুর রহমানের স্মৃতি দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণার আলো জ্বালিয়ে রাখবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)