ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গ আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট দল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ এখন হাসপাতালে ভর্তি। ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেললেও কিছু দিন আগে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাবেক এই অলরাউন্ডারকে।
সাম্প্রতিক সময়ে এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর মাহমুদউল্লাহ ইনজুরিতে পড়েন। চোট কাটিয়ে ফেরার জন্য নিয়মিত রিহ্যাবিলিটেশন সেশন করছিলেন তিনি। কিন্তু শেষ কিছুদিন ধরে অসুস্থতা দেখা দেয় এবং জ্বরের পর পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত। এরপরই হাসপাতালে ভর্তি হন মাহমুদউল্লাহ।
বিসিবির মেডিকেল বিভাগ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২-১ দিনের মধ্যেই তিনি বাড়িতে ফিরতে পারবেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি