ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ত্বকের সৌন্দর্য বাড়াতে অ্যালোভেরা জেলের ব্যবহার
ডুয়া ডেস্ক: শুধু তৈলাক্ত বা স্বাভাবিক ত্বক নয়, শুষ্ক ত্বকের জন্যও অ্যালোভেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষতিগ্রস্ত ত্বককে ভেতর থেকে মসৃণ ও কোমল করে, ত্বককে সুস্থ ও সুন্দর রাখে।
ময়েশ্চারাইজার হিসেবে:অ্যালোভেরাতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান শুষ্ক ও রুক্ষ ত্বককে দ্রুত সারিয়ে তোলে। এছাড়া এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, এনজাইম ও মিনারেল যা ত্বককে দীর্ঘ সময় কোমল ও মোলায়েম রাখে। যদিও অ্যালোভেরা জেলটি আঠালো হয়, ত্বকে লাগানোর পর তা আঠালো লাগে না। ত্বকের ক্ষত, প্রদাহ, ব্রণ ও পোড়াভাব দূর করতে অ্যালোভেরা জেল অত্যন্ত কার্যকর।
ত্বক উজ্জ্বল করতে:অ্যালোভেরা জেলের সঙ্গে টক দই মিশিয়ে মুখে লাগালে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল ও মসৃণ হতে শুরু করে। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ দূর করে ত্বককে প্রাণবন্ত করে তোলে। নিয়মিত ম্যাসাজ করলে ত্বকের অবাঞ্ছিত দাগ ও রোমকূপও পরিষ্কার হয়।
প্রাকৃতিক ক্লিনজার:অ্যালোভেরা জেল ও শশার রস মিশিয়ে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহার করা যায়। শশার ঠাণ্ডা উপাদান ত্বককে সতেজ রাখে, ফলে ত্বক লাবণ্যময় ও সুস্থ হয়ে ওঠে।
নিত্যদিনের স্ক্রাব:অ্যালোভেরা জেল ও ওটমিল মিশিয়ে মিহি স্ক্রাব তৈরি করলে মৃত কোষ দূর করা যায়। আলতো ম্যাসাজের মাধ্যমে ত্বক পরিষ্কার, মখমলে ও প্রাণবন্ত হয়। চিনি, লবণ বা বেকিং সোডার পরিবর্তে ওটমিল ব্যবহারে ত্বকের কোনো ক্ষতি হয় না, রোমকূপ ভেতর থেকে পরিষ্কার থাকে এবং ত্বক সতেজভাবে নিঃশ্বাস নিতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ