ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জেনে নিন খুশকি দূর করতে মেথির ব্যবহার
ডুয়া ডেস্ক: খুশকি অনেকেরই সমস্যা, যা সারা বছরই দেখা যায়। শীতকালে এই সমস্যা আরও বেড়ে যায় এবং অস্বস্তি সৃষ্টি করে। বাজারে থাকা শ্যাম্পু সাময়িকভাবে খুশকি কমাতে সাহায্য করলেও সম্পূর্ণ মুক্তি দেয় না।
খুশকি সমস্যার প্রাকৃতিক সমাধান হিসেবে মেথি ব্যবহার করতে পারেন। নিচে মেথি ব্যবহার করার কয়েকটি সহজ উপায় দেওয়া হলো-
মেথির তেল:১ কাপ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ মেথি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। মেথির রং লালচে হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। এরপর ছেঁকে কাচের শিশিতে রাখুন। সপ্তাহে তিন দিন এই তেল মাথায় লাগালে খুশকি কমতে শুরু করবে।
মেথি মাস্ক:আগের রাতে ১-২ টেবিল চামচ মেথি পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন এটি ব্লেন্ড করে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথায় ভালোভাবে মাখুন। আধা ঘণ্টা রাখার পর হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করুন।
মেথি ভেজানো পানি:২-৩ টেবিল চামচ মেথি ১ লিটার পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন শ্যাম্পু করার পরে এই মেথি পানি দিয়ে চুল ধুয়ে নিন। এটি করলে আর আলাদা কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন পড়বে না।
মেথি ব্যবহার করে নিয়মিত চুলের যত্ন নিলে খুশকি কমে আসবে এবং চুল থাকবে সুস্থ ও উজ্জ্বল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন