ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বেসরকারি কলেজে নতুন সংশোধনীতে ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদ বিলুপ্ত
নিজস্ব প্রতিবেদক: উচ্চ মাধ্যমিক শিক্ষা কাঠামোয় বড় পরিবর্তন এনেছে সরকার। বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালায় নতুন সংশোধনীতে ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদ বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি অধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ বিভিন্ন প্রশাসনিক পদের নিয়োগের যোগ্যতা ও পদোন্নতির নিয়মেও বড় পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
২০২১ সালের মার্চে প্রণীত নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে জ্যেষ্ঠ প্রভাষক পদ সৃষ্টি করা হয়েছিল। তবে সর্বশেষ সংশোধনীতে সেই পদ তুলে দেওয়া হয়েছে। এখন থেকে প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে গ্রেড ৮-এ উন্নীত হবেন এবং এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। এই সহকারী অধ্যাপক পদে জ্যেষ্ঠ প্রভাষকের মতো গ্রেড ৬ বেতন বহাল থাকবে।
একই সঙ্গে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদের যোগ্যতায় নতুন শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দুই বছরের অভিজ্ঞতাসহ ১৩ বছরের শিক্ষকতা এবং সহকারী প্রধান শিক্ষক পদে দু-তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকলেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে আবেদন করা যাবে।
এর আগে এই পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক, উপাধ্যক্ষ বা সহকারী অধ্যাপক পদে দীর্ঘ অভিজ্ঞতা থাকা আবশ্যক ছিল। ফলে নতুন নীতিমালায় শিক্ষক সমাজের জন্য সুযোগের কাঠামো কিছুটা পরিবর্তিত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের