ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
২২ শিক্ষক-কর্মচারীকে তলব করল ঢাকা শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ‘আপিল অ্যান্ড আরবিট্রেশন’ কমিটির শুনানিতে বরখাস্ত ও অভিযুক্ত ২২ জন শিক্ষক-কর্মচারীকে তলব করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে এই শুনানি অনুষ্ঠিত হবে।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুনানির জন্য নির্ধারিত তালিকায় থাকা সব বাদী, বিবাদী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের (অধ্যক্ষ বা প্রধান শিক্ষক) যথাসময়ে উপস্থিত থাকতে হবে।
শুনানিতে তলব করা শিক্ষক-কর্মচারীদের তালিকায় রয়েছেন— মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান; টাঙ্গাইলের ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. হায়দর আলী; কিশোরগঞ্জের উমেদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল হক এবং বামৈল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান।
এ ছাড়া ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, শরীয়তপুরসহ বিভিন্ন জেলার স্কুল ও কলেজের প্রভাষক, অফিস সহায়ক ও গ্রন্থাগারিকদেরও শুনানিতে হাজির হতে বলা হয়েছে। এর মধ্যে রাজধানীর মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের একাধিক প্রভাষকও রয়েছেন।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, মূলত অভিযুক্তদের বিরুদ্ধে আনা বিভিন্ন প্রশাসনিক ও শৃঙ্খলাজনিত অভিযোগ এবং তাদের করা আপিলগুলো যাচাই-বাছাই করতেই এই শুনানির আয়োজন করা হয়েছে। শুনানি শেষে আপিল ও আরবিট্রেশন কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা