ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
'বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ঘোষণা করেছেন যে, আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে প্রথম ১৮ মাসের মধ্যে ১ কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নতুন কলকারখানা স্থাপন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করার মাধ্যমে এই কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়াও, শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বিএনপি আগামী দিনে দেশের যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে এবং বেকারত্বকে জাদুঘরে পাঠিয়ে হতাশার সাগরে নিমজ্জিত দেশের যুবকদের মুখে হাসি ফোটাবে। এ জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রেখে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক, যুবদল নেতা আসাদুজ্জামান আসিফ প্রমুখ।
সমাবেশ শেষে স্থানীয় যুবদল নেতাকর্মীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)