ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার মৃ'ত্যু নিয়ে ভাইরাল ছবিটি ভুয়া: ফ্যাক্টওয়াচ
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি যমুনা টিভির আদলে বানানো একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের খবর শুনে ভারতের নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেখ হাসিনা মৃত্যুবরণ করেছেন। এই ফটোকার্ডে শেখ হাসিনার একটি ছবিও ব্যবহার করা হয়েছে। তবে ফ্যাক্টচেকিং সাইট ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া এই ছবিটি শেখ হাসিনার নয়, বরং ভিন্ন এক নারীর ছবি এডিট করে বানানো হয়েছে।
ফ্যাক্টওয়াচ জানিয়েছে, ভাইরাল ছবিটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ছবি নয়। এটি দিল্লির বিমানবন্দরে হুইলচেয়ার না পাওয়ায় হেঁটে যেতে বাধ্য হওয়া এক ৮২ বছর বয়সী নারী যাত্রীর ছবি। এই নারী, যিনি ভারতীয় এক সেনা কর্মকর্তার বিধবা স্ত্রী রাজ পাসরিচা, পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বেঙ্গালুরু পৌঁছানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হওয়ার আগে। তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল ফটোকার্ডটিকে বিকৃত বলে সাব্যস্ত করেছে।
ফ্যাক্টওয়াচ তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে যে, যমুনা টিভির আদলে ছড়িয়ে পড়া ফটোকার্ডটির প্রকাশের তারিখ হিসেবে ১৩ মে ২০২৫ উল্লেখ করা হলেও, এই তারিখে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ফটোকার্ডে ব্যবহৃত শেখ হাসিনার হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবিটি ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের ২০২৫ সালের ৮ মার্চ প্রকাশিত একটি রিপোর্টে ভিন্ন এক নারীর ছবি হিসেবে পাওয়া যায়। এই নারীর মুখের সাথে শেখ হাসিনার ছবি যুক্ত করে বিকৃত করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট থেকে জানা যায়, আলোচিত এই নারীর নাম রাজ পাসরিচা, যিনি ৪ মার্চ এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বেঙ্গালুরু যাচ্ছিলেন। তিনি আগে থেকে হুইলচেয়ার বুক করলেও, এয়ারলাইন্স কর্তৃপক্ষ তা সরবরাহ করতে ব্যর্থ হয়, যার ফলে তাকে হেঁটে যেতে হয় এবং তিনি অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হন।
ফ্যাক্টওয়াচ জানায়, রাজ পাসরিচার হাসপাতালে ভর্তি হওয়ার অনেক পরে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি মূলধারার কোনো সংবাদমাধ্যমেও শেখ হাসিনার মৃত্যু সম্পর্কিত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। এই কারণে ভাইরাল হওয়া ছবিটিকে ফ্যাক্টওয়াচ বিকৃত হিসেবে সাব্যস্ত করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল