ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শনিবার সারা দেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানতের অর্থ জমা দেওয়া এবং ভোটার তালিকার সিডি কেনার জন্য ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালান সম্পন্ন করার সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী শনিবার সারা দেশের সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে যাতে প্রার্থীরা নিরবচ্ছিন্নভাবে তাদের আর্থিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। তবে এর আগে ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার কথা ছিল। এতে প্রার্থীরা মনোনয়নপত্র জমার ক্ষেত্রে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন—এমন আশঙ্কায় নির্বাচন কমিশন (ইসি) থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়ে শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়েছিল।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, পরপর তিন দিন ছুটি থাকায় প্রার্থীদের মনোনয়নপত্র জমার আনুষঙ্গিক কাজ ব্যাহত হতে পারত। সেই সংকট দূর করতেই বাংলাদেশ ব্যাংক এই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)