ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে সরকারি চাকরিজীবীদের আইনি বাধা সরাল না হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকুরি থেকে অবসরের তিন বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া যাবে না—গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধানের ওপর কোনো হস্তক্ষেপ করেননি হাইকোর্ট। এই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন বুধবার (২৪ ডিসেম্বর) কার্যতালিকা থেকে বাদ (ডিলিট) দিয়েছেন আদালত। এর ফলে সরকারি কর্মচারীদের রাজনীতিতে আসার ক্ষেত্রে বিদ্যমান তিন বছরের আইনি বাধা বহাল থাকল।
বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম আরপিও’র ১২(১)(সি)(এফ) বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিটটি করেছিলেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ চেয়েছিলেন।
শুনানিতে জাতীয় নাগরিক পার্টির আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব রিটটির বিরোধিতা করে বলেন, আবেদনটি ছিল 'প্রি-ম্যাচিউরড' বা অপরিপক্ব। তিনি যুক্তি দেন যে, আরপিও অনুযায়ী নিয়মিত বা চুক্তিভিত্তিক—যেকোনোভাবেই সরকারি চাকরি করেন এমন ব্যক্তি অবসরের পর তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আদালত এই যুক্তি আমলে নিয়ে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে অবসরের পর একটি নির্দিষ্ট সময় (৩ বছর) পর্যন্ত সক্রিয় রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ রাখা হয়েছে। হাইকোর্টের এই আদেশের ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণের সুযোগ থাকছে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের